কালুখালী টাইমস

কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান আর নেই

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমাজসেবক লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন ধরে তিনি কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। পরবর্তীতে স্ট্রোক করলে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ঢাকার সুপার স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের কৃতী সন্তান ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি রাজবাড়ী জেলা বিএনপির সহ-সভাপতি এবং কালুখালী উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি শিল্প, ব্যবসা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল।

তিনি ছিলেন একজন জনবান্ধব, সজ্জন ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে কালুখালীসহ রাজবাড়ী জেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ তাআলার দরবারে জান্নাতুল ফেরদৌস নসিবের দোয়া করা হয়েছে।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও

রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের স্কুল-হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে জেলা প্রশাসকের কার্যালয়, স্কুল, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর