কালুখালী টাইমস

রাজবাড়ীর পাংশায় বাস-ট্রাক সংঘর্ষে আহত ৩

রাজবাড়ীর পাংশায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন আহত হয়েছেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বিলচাত্রা গ্রামের সুরুজ মিয়ার মেয়ে জোছনা (৩০) ও সুমি (২৫) এবং চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাগাড়িয়া গ্রামের মজিবর আলীর ছেলে শাহেব আলী (৩২)। আহতরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত যাত্রী শাহেব আলী জানান, তিনি বাসের চালকের পেছনের আসনে বসেছিলেন। বাসটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে একটি মাহিন্দ্রাকে পাশ দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
ট্রাকচালক মো. আহাদ আলী দাবি করেন, দুর্ঘটনায় তার কোনো দোষ নেই। বাসচালকই এসে তার ট্রাককে ধাক্কা দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় মোড়ে একটি মাহিন্দ্রা যাত্রী ওঠানামা করছিল। সেটিকে এড়াতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এছাড়া সড়কের পাশে একটি টিউবওয়েলের পানি জমে থাকায় ছোট যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। ফলে যানবাহনগুলো রাস্তার মাঝামাঝি দিয়ে চলাচল করতে বাধ্য হয়, যা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও