কালুখালী টাইমস

২০২৪ সালের ত্রাণ পাওয়া গেল পিআইও অফিসের কর্মচারীর বাসায়

ফেনীর ফুলগাজীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অফিসের এক কর্মচারীর ভাড়া বাসা থেকে অবৈধভাবে মজুত করা বিপুল সরকারি ত্রাণের পণ্য উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ফুলগাজী বাজার এলাকার দক্ষিণ শ্রীপুরের একটি বাসায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুলগাজী থানার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্রীপুর (যুব উন্নয়নের পূর্ব-দক্ষিণ পাশে) অবস্থিত আব্দুল কাদেরের বহুতল ভবনের নিচতলায় ভাড়া থাকতেন ফুলগাজী উপজেলা পিআইও অফিস সহকারী আব্দুল বাকের। তিনি নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের আমিনউল্লাহর ছেলে।

প্রশাসন জানায়, ওই বাসায় ২০২৪ সালের সরকারি ত্রাণের পণ্য অবৈধভাবে মজুত রাখার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউসার হামিদ ও পুলিশের একটি দল, ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল গোলাপ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহিনসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

ওই কর্মচারীর বাসার বিভিন্ন স্থানে লুকানো অবস্থা থেকে ৩০০ কেজি চাল, ৩২ লিটার সয়াবিন তেল, ৩০ কেজি লবণ, ৩০ কেজি চিনি, ৩৩ কেজি মসুর ডাল, ৩০ প্যাকেট (২০০ গ্রাম করে) হলুদের গুঁড়া, ৩২ প্যাকেট (১০০ গ্রাম করে) মরিচের গুঁড়া, ৩১ প্যাকেট (১০০ গ্রাম করে) ধনিয়া গুঁড়া পাওয়া যায়। সব মিলিয়ে ১০ বস্তা ত্রাণের প্যাকেট ও তিন বস্তা শুকনো খাবারের প্যাকেট উদ্বার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউসার হামিদ এশিয়া পোস্টকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। উদ্ধার করা পণ্য ২০২৪-২৫ সালের বন্যার সময় জনগণকে দেওয়ার জন্য এসেছিল। নিত্য প্রয়োজনীয় ব্যবহারের সামগ্রী রয়েছে। উদ্ধার করা পণ্য থানায় রাখা আছে। আরও তদন্ত করে প্রয়োজনীয় নেওয়া হবে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও