
“রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে মৎস্য পক্ষ (১৬–৩০ আগস্ট) উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. রিফাতুল হক।
উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী তোকাব্বর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গিয়াস উদ্দিন খান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা) তানভীর আহমেদ রাহাত ও সাবেক মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ সহ সংশ্লিষ্টরা।
আলোচনা সভায় মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং মৎস্যজীবীদের স্বাবলম্বী করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে উপজেলার মৎস্য চাষী ও মৎস্যজীবীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।





