কালুখালী টাইমস

পাংশায় সম্প্রীতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত জামিন বিশ্বাস ও জজ আলী বিশ্বাসের রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ও স্থানীয় সম্প্রীতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলার পাট্টা ইউনিয়নের বিএমডি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সুধী সমাজের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়ার সভায় সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।

এসময় বক্তারা বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত বিরোধ কিংবা মতভেদের কারণে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হামলা, ভাঙচুর, লুটপাট ও হত্যাকাণ্ডসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। কোনো ঘটনার জেরে উত্তেজিত হয়ে প্রতিশোধমূলক কর্মকাণ্ডে জড়ালে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

বক্তারা আরও বলেন, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ধৈর্য ও সংযমের পরিচয় দিতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তারা। হামলা, ভাঙচুর, লুটপাট কিংবা হত্যাকাণ্ডের মতো ঘটনায় জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। অপরাধী যেই হোক না কেন, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলে সভায় জানানো হয়।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর-রশিদ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম।

সচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক, সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ এবং পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা সহ শেষে নিহত জামিন বিশ্বাস ও জজ আলী বিশ্বাসের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নেছার উদ্দিন।

এসময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও

রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের স্কুল-হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে জেলা প্রশাসকের কার্যালয়, স্কুল, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর