
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সদ্য অপসারিত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২২ জুন) রাতে রাজধানীর বসুন্ধরায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে দায়ের করা একটি মামলার ভিত্তিতে রাত সোয়া ১২টার দিকে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সোমবার (২৩ জুন) তাকে আদালতে হাজির করা হবে।
উল্লেখ্য, অনিয়ম ও জালিয়াতির অভিযোগে গত ২০ জুন মুহাম্মদ মুনিরুল মওলাকে ইসলামী ব্যাংকের এমডির পদ থেকে অপসারণ করা হয়।