কালুখালী টাইমস

ট্রাম্পের সিদ্ধান্তে বহু বছর পিছিয়ে গেল ইরানিরা

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে নয় বরং এর পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুদ্ধে রয়েছে। এমন মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রোববার এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আমেরিকান হামলার ফলে এই কর্মসূচি অনেক দূর পিছিয়ে গেছে। খবর রয়টার্সের।

ভ্যান্স এনবিসি’র মিট দ্য প্রেস উইথ ক্রিস্টেন ওয়েলকার” শো-তে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমরা ইরানের সঙ্গে যুদ্ধে নেই। আমরা ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুদ্ধে রয়েছি। আমি মনে করি, আমরা তাদের কর্মসূচিকে অনেক দূর পিছিয়ে দিয়েছি। আমি মনে করি, ইরানীদের পারমাণবিক অস্ত্র তৈরি করতে আরও অনেক, অনেক বছর লাগবে।

ভ্যান্স বলেন, আমরা শাসন পরিবর্তন চাই না। আমরা এটিকে দীর্ঘায়িত করতে চাই না… আমরা পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে চাই, এবং তারপর ইরানীদের সঙ্গে এখানে দীর্ঘমেয়াদী সমাধান নিয়ে কথা বলতে চাই।

তিনি আরও বলেন, ইরানে হামলার চূড়ান্ত সিদ্ধান্তটি নিয়েছেন ট্রাম্প এবং হামলার পর থেকে তেহরান থেকে ওয়াশিংটন কিছু পরোক্ষ বার্তা পেয়েছে। ইরানের মাটিতে সৈন্য পাঠানোর কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই।

 

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সকালে বলেছেন, তার বাহিনী ফোর্ডো, নাতানজ এবং ইসফাহানে ইরানের তিনটি পারমাণবিক সাইটে বোমা হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্র ফোর্ডো স্থাপনায় বি-২ স্টেলথ বোমারু বিমান দিয়ে ছয়টি বাঙ্কার-বাস্টার বোমা ফেলেছে এবং নাতানজ ও ইসফাহান স্থাপনায় সাবমেরিন থেকে নিক্ষেপিত কয়েক ডজন ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে।

এই হামলাগুলো ১৩ জুন থেকে মার্কিন-সমর্থিত ইসরায়েলি সামরিক হামলার সর্বশেষ উত্তেজনা হিসেবে এলো। অপরদিকে ইসরায়েলের ওপর প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে তেহরান।

কালুখালীতে পিকআপের ধাক্কায় ভ্যান দুমড়ে-মুচড়ে, বৃদ্ধ গুরুতর আহত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ মফিজ উদ্দিন মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বোয়ালিয়া

রাজবাড়ীতে তেল পাম্পে সিরিয়াল ভঙ্গ ও বৈধ কাগজ না থাকায় ১১ জনকে জরিমানা

মো. আকাশ মাহমুদ: রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিরিয়াল ভঙ্গ এবং বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল নিতে আসায় ১১ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে

সময়ের ‘১৫’র সন্ধি’ উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ আয়োজন

রাজবাড়ীতে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও

মানিকগঞ্জে শিশু হত্যার সন্দেহে গণপিটুনি: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা ও চাচার

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় অপহৃত এক শিশুর মরদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে সন্দেহভাজন এক যুবকের বাবা ও চাচার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে

রংপুরে তেলের লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ধরে ‘নিখোঁজ’ চালক!

রংপুর: সারা দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আর ভোগান্তি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার ‘মেসার্স ইউনিক ফিলিং

‘বাঁচলে একসাথে, মরলে একসাথে’: স্ত্রীকে কিডনি দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জসিম

পর্দার নয়, বাস্তবের এক ‘নায়ক’ হিসেবে আবির্ভূত হলেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি কিডনি দান করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন স্ত্রী

You cannot copy content of this page