কালুখালী টাইমস

হলুদ শাড়ি, স্লিভলেস ব্লাউজ, খোলা চুলে ভাইরাল মিথিলা

স্নানশেষে দীঘল চুল আলগা করে ছেড়ে দেওয়া, সাদা রঙের স্লিভলেস ব্লাউজে হলুদ শাড়ি- এই স্নিগ্ধ লুকে সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছেন রাফিয়াত রশীদ মিথিলা। হাতে মোটা চুড়ি, চোখে-মুখে প্রশান্ত সৌন্দর্য- এমন কয়েকটি ছবি এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

যদিও ছবিগুলো তোলা হয়েছিল ২০২৪ সালে, কিছুদিন আগে সেগুলো আবার ভাইরাল হয়ে গেছে অনলাইনে, যা দ্রৌপদীর শাড়ির থিমে মিথিলার এক ফটোসেশনের ছবি। মহাভারতের কাহিনির প্রেক্ষাপটে কবি বুদ্ধদেব বসু লিখেছিলেন ‘দ্রৌপদীর শাড়ি’। রাজসভায় সবার সামনে দ্রৌপদী নামে এক নারীর বস্ত্রহরণের চেষ্টা করেন এক রাজা। সে সময় ঐশ্বরিক ক্ষমতায় দ্রৌপদীর সম্মান রক্ষার্থে শত শত বস্ত্র আবির্ভূত হয়। সে বস্ত্র ছিল মূলত শাড়ি। মহাভারত ও বুদ্ধদেবের সেই কবিতার দ্রৌপদী হয়েই এবার নিজেকে ধরা দিলেন মিথিলা। বলাবাহুল্য, মিথিলার এই লুকে ফুটে ওঠে পুরো একটা ট্র্যাডিশনাল ভাইব।

ছবিগুলো ফের ছড়িয়ে পড়ার পর থেকেই মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। কেউ মিথিলার সৌন্দর্যে বিমুগ্ধ, কেউ তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। অনামিকা মুখার্জি লেখেন, “মিথিলা দারুণ সুন্দর, আর ভীষণ আবেদনময়ী।” দীঘি মন্তব্য করেন, “মিথিলা আপু অসাধারণ অভিনয় করেন। আপুর জন্য শুভকামনা।” জনি আলম লিখেছেন, “অনেক সুন্দর সৃষ্টি করেছেন আল্লাহ্ তায়ালা আপনাকে।” তানিয়া আক্তারের ভাষায়, “অসম্ভব সুন্দর।” তবে সবার মন্তব্য ইতিবাচক নয়, কিছু নেতিবাচক মন্তব্যও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। ফলে তৈরি হয়েছে প্রশংসা ও সমালোচনার মিশ্র প্রতিক্রিয়া, যা নিয়ে আলোচনা চলছে ভার্চুয়াল দুনিয়ায়।

মডেল ও অভিনেত্রীর বাইরে মিথিলার পরিচয় বহুমাত্রিক। তিনি একজন শিক্ষাবিদ, গবেষক, উন্নয়নকর্মী, কণ্ঠশিল্পী, গীতিকার ও লেখক। শিশু বিকাশ ও শিক্ষা নিয়ে কাজের পাশাপাশি শিশুদের জন্য বইও লেখেন তিনি। ব্যক্তিগত জীবনে মিথিলা কলকাতার খ্যাতনামা নির্মাতা সৃজিত মুখার্জির স্ত্রী। বাংলাদেশ-কলকাতা এবং পেশাগত প্রয়োজনে বিশ্বের নানা প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তিনি। অভিনয় ও পারিবারিক জীবন সামলে চলছেন একাধিক দায়িত্ব।

মিথিলা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘জলে জ্বলে তারা’ মুক্তি পায় ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন এফ এস নাঈম। আরও ছিলেন মনিরা মিঠু, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম ও শাহেদ আলী। ছবিটি পরিচালনা করেন অরুণ চৌধুরী।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)