কালুখালী টাইমস

ইরানের বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও তাদের মিত্ররাষ্ট্র যুক্তরাষ্ট্র যুদ্ধের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন বলে দাবি করেছেন তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আব্বাস আসলানি। আল জাজিরার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এসব কথা উঠে এসেছে।

আব্বাস আসলানি বলেন, ইরান যুদ্ধবিরতির বিষয়ে সতর্ক অবস্থান নিচ্ছে, কারণ গাজা ও লেবাননে যুদ্ধবিরতির চুক্তি মানার ক্ষেত্রে ইসরায়েলের অতীত রেকর্ড বেশ ভালো নয়।

তিনি আল জাজিরাকে বলেন, এই কারণেই তেহরান এখনও সতর্ক অবস্থানে রয়েছে, এবং কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেননি। তবে সময়ের সঙ্গে সঙ্গে যদি কোনো লঙ্ঘন না ঘটে, তাহলে আমার মনে হয় ইরান যুদ্ধবিরতিকে মেনে চলবে।

তিনি আরও বলেন, এই যুদ্ধ ইরানের সঙ্গে ইসরায়েল ও তাদের মিত্ররাষ্ট্র যুক্তরাষ্ট্রের মধ্যে ছিল। তাদের যুদ্ধের মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা এবং দেশটিতে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটানো। কিন্তু এসব লক্ষ্য তারা অর্জন করতে পারেনি বলে মনে করেন তিনি।

আসলানি বলেন, ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপরের অংশে কিছু ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে, কিন্তু দেশটির পরমাণু কর্মসূচি শুধু স্থাপনা ও যন্ত্রপাতির মধ্যে সীমাবদ্ধ নয়। ইরান তার পারমাণবিক উপকরণ নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে, এবং এর প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অক্ষুণ্ন রয়েছে।

এমনকি ইসরায়েলের হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাও ধ্বংস হয়নি, কেননা একই দিনে তারা পাল্টা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাতে সক্ষম হয়েছে।

আসলানি আরও বলেন, ‘গঠনমূলক’ আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বল্পমেয়াদে সম্ভব নয়, কারণ যখন পরমাণু আলোচনা চলছিল, তখনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালিয়েছে।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর