Skip to main content

কালুখালী টাইমস

কালুখালী জংশনে যাত্রাবিরতির বিষয়ে সিদ্ধান্তে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ

রাজশাহী, ২৩ জুন ২০২৫ — আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রাজশাহীর জেনারেল ম্যানেজার (পশ্চিম) কার্যালয় থেকে পাঠানো এক পত্রে জানানো হয়েছে, কালুখালী জংশন রেলওয়ে স্টেশনে উক্ত দুই আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির সম্ভাব্যতা যাচাই করে মতামত পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

রেলভবন, ঢাকা থেকে প্রাপ্ত পত্রের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পত্রে উল্লেখ রয়েছে, যাত্রাবিরতির বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত মতামত প্রদান করতে হবে।

এ বিষয়ে ৪ পৃষ্ঠার একটি সংযুক্তিসহ নির্দেশনা পাঠানো হয়েছে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, পাকশী বরাবর। পাশাপাশি ডিভিশনাল ট্রান্সপোর্ট অফিসার (ডিটিও), পাকশীকেও অবগত করা হয়েছে।

যদি যাত্রাবিরতির বিষয়টি অনুমোদন পায়, তবে কালুখালী জংশনের যাত্রীদের জন্য তা হবে একটি যুগান্তকারী পদক্ষেপ। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীরা আরও সহজে এবং স্বল্প সময়ে এই দুই গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেনে ওঠানামার সুযোগ পাবেন।

 

 

 

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর