কালুখালী টাইমস

বালিয়াকান্দিতে দুধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাউন্নাইর গ্রামে সংঘটিত হয়েছে এক দুধর্ষ ডাকাতি। রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে আলু ব্যবসায়ী সমির আলী মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সমির আলী জানান, রাতের বেলা ঘুমন্ত অবস্থায় হঠাৎ ডাকাতদল বাড়ির সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢোকে। এসময় তার স্ত্রী ঘরের দরজায় আসলে ডাকাতরা তাকে মারধর করে এবং ঘরে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের বেঁধে ফেলে ঘরের প্রতিটি কক্ষ তছনছ করে ফেলে।

ডাকাতরা প্রায় ২ লাখ টাকা নগদ এবং ১০-১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তাদের হাতে রামদা, রড এবং আগ্নেয়াস্ত্র ছিল এবং তারা ঢাকাইয়া ভাষায় কথা বলছিল। নিরাপত্তার অভাবে কেউ চিৎকার করার সাহস পাননি। ঘটনাস্থল ত্যাগের আগে তারা বাড়ির সব মোবাইল ফোন নিয়ে সীম কার্ডগুলো ভেঙে ফেলে।

খবর পেয়ে রাতেই বালিয়াকান্দি থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে। পরদিন সকালে থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন এবং পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে ওসি জামাল উদ্দিন জানান, ঘটনাস্থল ঘুরে দেখা হয়েছে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং অপরাধীদের গ্রেফতারে তৎপর রয়েছে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও