কালুখালী টাইমস

রাজবাড়ীতে মা ও শিশু রোগবিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাজবাড়ীর সদর উপজেলার খলিলপুরে দিনব্যাপী মা ও শিশু রোগবিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত রেভারেন্ড পল মুন্সীর স্মরণে এ ক্যাম্পের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএসএস।

মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় খলিলপুর সিএসএস অফিসে এ ক্যাম্পের উদ্বোধন করেন সিএসএস রাজবাড়ী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ শামীম উর রহমান। চিকিৎসাসেবা প্রদান করেন অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. মো. নেয়ামত উল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএসএস রাজবাড়ী জোনের আইটি অফিসার রোনাল্ড হালদার, খলিলপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এস এম ঝন্টু ও মোঃ গরীবুল্লাহ। ক্যাম্পটি সঞ্চালনা করেন খলিলপুর ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম।

দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক অসহায় ও দুস্থ মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেওয়া হয়।

এ বিষয়ে সিএসএস রিজিওনাল ম্যানেজার শামীম উর রহমান বলেন, “প্রয়াত রেভারেন্ড পল মুন্সী আজ আমাদের মাঝে না থাকলেও, তার আদর্শ ও সেবামূলক চেতনা আজও বেঁচে আছে। আমরা এই ক্যাম্পের মাধ্যমে তার মহৎ উদ্যোগগুলোকে স্মরণ ও বাস্তবায়ন করার চেষ্টা করছি।”

কালুখালীতে পিকআপের ধাক্কায় ভ্যান দুমড়ে-মুচড়ে, বৃদ্ধ গুরুতর আহত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ মফিজ উদ্দিন মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বোয়ালিয়া

রাজবাড়ীতে তেল পাম্পে সিরিয়াল ভঙ্গ ও বৈধ কাগজ না থাকায় ১১ জনকে জরিমানা

মো. আকাশ মাহমুদ: রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিরিয়াল ভঙ্গ এবং বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল নিতে আসায় ১১ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে

সময়ের ‘১৫’র সন্ধি’ উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ আয়োজন

রাজবাড়ীতে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও

মানিকগঞ্জে শিশু হত্যার সন্দেহে গণপিটুনি: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা ও চাচার

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় অপহৃত এক শিশুর মরদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে সন্দেহভাজন এক যুবকের বাবা ও চাচার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে

রংপুরে তেলের লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ধরে ‘নিখোঁজ’ চালক!

রংপুর: সারা দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আর ভোগান্তি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার ‘মেসার্স ইউনিক ফিলিং

‘বাঁচলে একসাথে, মরলে একসাথে’: স্ত্রীকে কিডনি দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জসিম

পর্দার নয়, বাস্তবের এক ‘নায়ক’ হিসেবে আবির্ভূত হলেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি কিডনি দান করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন স্ত্রী

You cannot copy content of this page