কালুখালী টাইমস

পাংশায় দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা উপজেলায় বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি সচল পাইপগানসহ মহিদুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মহিদুল উপজেলার বহলাডাঙ্গা বালিয়ারচরপাড়া এলাকার যতন আলী মন্ডলের ছেলে।

রবিবার (২২ জুন) দিবাগত রাত ৩টার দিকে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেব্রত সরকারের তত্ত্বাবধানে, পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

সোমবার (২৩ জুন) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিদুল স্বীকার করে যে, তার হেফাজতে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। তার দেওয়া তথ্যমতে রাত সাড়ে ৩টার দিকে নিজ বাড়ির রান্নাঘরের জ্বালানির স্তূপের নিচে লুকানো অবস্থায় বাজারের প্লাস্টিকের ব্যাগে রাখা একটি সচল দেশীয় পাইপগান উদ্ধার করা হয়।

ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)