কালুখালী টাইমস

রাজবাড়ীর ক্ষীর চমচমের চাহিদা চূড়ান্ত!

মিষ্টির নাম শুনলেই জিভে পানি চলে আসে না এমন মানুষ মেলা ভার। আর রাজবাড়ীর “ক্ষীর চমচম” তো দেশের বাইরে পর্যন্ত ব্যাপক সুনাম অর্জন করেছে।

রাজবাড়ী শুধুমাত্র ক্ষীর চমচমেই নয়, মালাইকারী, প্যাড়া সন্দেশ, বর্ফি, কাটারিভোগ, লেডিকন, রসগোল্লা, রসমালাই, কালোজাম, স্পঞ্জ কেক, চকলেট মিষ্টি, দইসহ নানা প্রকার মিষ্টির জন্যও বিখ্যাত। বছরের যেকোনো সময়ই এসব মিষ্টির চাহিদা থাকে প্রচুর, কিন্তু বিশেষ করে ঈদ, দুর্গাপূজা বা বড় কোনো উৎসবের সময় ক্রেতাদের সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়।

মিষ্টির ভোক্তাদের শীর্ষ পছন্দের মধ্যে অন্যতম ক্ষীর চমচম। এটি একটু রসালো, স্বাদে ভরপুর এবং খাঁটি দুধের ছানার তৈরি মাওয়ার শুকনো গুঁড়ায় মোড়া থাকে, যা এর স্বাদকে আরও নিখুঁত করে তোলে।

এই উৎসবকালীন সময়েই রাজবাড়ীর মিষ্টি কারিগররা দিনরাত পরিশ্রমে ব্যস্ত, যেন প্রতিটি টুকরায় ছড়িয়ে দেয় মিষ্টির মাধুর্য আর ঐতিহ্যের গন্ধ। তাদের ব্যস্ততা দেখে বোঝা যায়, এই মিষ্টিগুলো শুধু খাদ্য নয়, বরং মানুষের জীবনের আনন্দ ও স্মৃতির এক অঙ্গ।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)