কালুখালী টাইমস

রাহাত ফতেহ আলী খানের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিতে উচ্ছ্বসিত রুবাইয়াত জাহান

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান এবার নতুন একটি বাংলা গানে দ্বৈত কণ্ঠ দিয়েছেন। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন চট্টগ্রামের মেয়ে, বর্তমানে যুক্তরাজ্যে বসবাসকারী জনপ্রিয় গায়িকা রুবাইয়াত জাহান। গানটির শিরোনাম ‘তুমি আমার প্রেম পিয়াসা’, যা কবির বকুলের লেখা এবং সংগীতায়োজনে নিয়োজিত রয়েছেন পাকিস্তানি সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশেফ।

পাঁচ বছর আগে রুনা লায়লার সুরে রাহাত ফতেহ আলী খান বাংলা গানে কণ্ঠ দিয়েছিলেন, যা প্রথম আলোর ইউটিউব ও ফেসবুক প্ল্যাটফর্মে ব্যাপক প্রশংসিত হয়। এবারও দুবাইয়ের প্লেব্যাক ক্রিয়েটিভ স্টুডিও থেকে রেকর্ড হওয়া ‘তুমি আমার প্রেম পিয়াসা’ গানে রাহাত ও রুবাইয়াতের জুটি মুগ্ধকর সুর সৃষ্টি করেছে।

রুবাইয়াত জাহান জানান, রাহাত ফতেহ আলী খান তাঁর সঙ্গে বাংলা গানের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন এবং দীর্ঘদিন ধরেই বাংলা গান গাইতে আগ্রহী ছিলেন। রাজা কাশেফের সঙ্গে আলোচনার পর তিনি আনন্দের সঙ্গে এ গানে কণ্ঠ দিতে রাজি হন। রেকর্ডিংয়ের সময় রাহাত বারবার গানটির কথা ও সুরের প্রশংসা করেন, যা রুবাইয়াতের কাছে যেন “আকাশ থেকে চাঁদ পেয়ে যাওয়ার মতো” অনুভূতি।

রুবাইয়াত বলেন, “এ গান আমার জীবনের একটি বড় অর্জন। আমি আমার সেরাটা দিয়ে গেয়েছি এবং আশা করি শ্রোতারা ভালোবেসে শুনবেন।”

গানটির আয়োজক ও সুরকার রাজা কাশেফ জানান, খুব শিগগিরই লন্ডনে বিভিন্ন লোকেশনে এই গানের ভিডিও শুট শুরু হবে এবং পরবর্তীতে এটি ধ্রুব মিউজিক স্টেশনের মাধ্যমে প্রকাশিত হবে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও