কালুখালী টাইমস

সিপিএলে নতুন দলে সাকিব, জনপ্রিয়তা আগের মতোই

জাতীয় দলে সাম্প্রতিক সময়ে উপেক্ষিত হলেও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিব আল হাসানের কদর এখনও অটুট। ৩৮ বছর বয়সেও এই বিশ্বসেরা অলরাউন্ডার জায়গা করে নিয়েছেন ২০২5 সালের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)-এ।

সাকিবকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে এবারের সিপিএলের নতুন দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। এই দলে তার সতীর্থ হিসেবে থাকবেন ইমাদ ওয়াসিম, নাভিন উল হক, ফ্যাবিয়েন অ্যালেন, আফগান তরুণ আল্লাহ গাজনফর এবং ক্যারিবিয়ান পাওয়ার-হিটার রাহকিম কর্নওয়ালের মতো পরিচিত মুখ।

সিপিএল ইতিহাসে এখনও সেরা বোলিং ফিগারের মালিক সাকিব আল হাসান। ২০১৩ সালের আসরে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে মাত্র ৬ রানে ৬ উইকেট শিকার করেছিলেন তিনি—যা এখনও অপরাজেয় রেকর্ড হিসেবে রয়েছে।

অ্যান্টিগা ফ্যালকনস দলে ভেড়ানোর মাধ্যমে সাকিবের অভিজ্ঞতা, দক্ষতা ও অলরাউন্ডার সামর্থ্য কাজে লাগাতে চায় দলটি। সিপিএলে সাকিবের পারফরম্যান্স নিয়ে ভক্তদের প্রত্যাশাও বরাবরের মতোই তুঙ্গে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও