কালুখালী টাইমস

‘মব জাস্টিস’ মানবতার শত্রু: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হলেও এখনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান গঠনের কার্যকর প্রক্রিয়া শুরু হয়নি। বরং এখন ‘মব জাস্টিস’ নামে এক হিংস্র উন্মাদনা মানবতার বিরুদ্ধে দাঁড়িয়েছে।”

বুধবার (২৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “জনগণের ওপর হিংস্রতা চালিয়ে যে ‘মব সংস্কৃতি’ তৈরি হচ্ছে, তা গণতান্ত্রিক পরিবেশকে বিপন্ন করছে। এটি যেন একমাত্রিক রাষ্ট্রব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার ইঙ্গিত দিচ্ছে। গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে এর ধারা ও গঠনমূলক চর্চা অব্যাহত রাখতে হবে।”

জাতিসংঘ ঘোষিত ‘নির্যাতনের শিকারদের প্রতি সমর্থন জানাতে আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে দেওয়া বার্তায় তিনি বলেন, “২৬ জুন পালিত এই দিবসটি বৈশ্বিকভাবে নির্যাতনের শিকার মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি প্রকাশের প্রতীক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বজুড়ে স্বাধীনতা এলেও সহিংসতা ও সংঘাতের অবসান হয়নি। বরং অনেক দেশে রক্তঝরা সংঘাত ও দমন-পীড়ন অব্যাহত রয়েছে।”

তিনি অভিযোগ করেন, “বিশ্বের বহু দেশে স্বৈরাচারী সরকার বিরোধীদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে। জনগণের জীবন ও সম্পদ মারাত্মক হুমকির মুখে। বিরোধী মতের মানুষকে গুম, খুন ও মিথ্যা মামলায় বছরের পর বছর বন্দি করে রাখা হচ্ছে।”

বাংলাদেশ প্রসঙ্গে তারেক রহমান বলেন, “গত প্রায় ১৬ বছর ধরে দেশে চলছে ভয়ংকর আওয়ামী ফ্যাসিবাদী শাসন, যেখানে গণতন্ত্র বন্দি হয়ে আছে, আর জনগণ দমন-পীড়নের শিকার।”

Aktuelle Nachrichten aus Deutschland

Das deutsche Gesundheitswesen ist hoch entwickelt, wie die sehr niedrige Rate der Säuglingssterblichkeit von etwa 3,5 Jungen und 3,0 Mädchen bei 1000 Geburten und lottohelden