কালুখালী টাইমস

এনসিপি নেতা তুষারের বিরুদ্ধে আনুষ্ঠানিক যৌ-ন হয়রানির অভিযোগ দিলেন নীলা ইসরাফিল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ আনলেন একই দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক নীলা ইসরাফিল। তিনি অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে তুষার নানা রকম মানসিক নির্যাতনের পাশাপাশি বারবার তাকে শারীরিকভাবে হেনস্তা করার চেষ্টা করেছেন।

বুধবার (২৫ জুন) দুপুরে রাজধানীর একটি থানায় আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দাখিল করেছেন নীলা। অভিযোগে তিনি উল্লেখ করেন, তুষার তার রাজনৈতিক পরিচিতির অপব্যবহার করে একাধিকবার তাকে আপত্তিকর প্রস্তাব দেন এবং তা প্রত্যাখ্যান করলে নানাভাবে হয়রানি শুরু করেন।

নীলা ইসরাফিল সাংবাদিকদের বলেন, “প্রথমে বিষয়টি দলীয়ভাবে সমাধান করতে চেয়েছিলাম। কিন্তু নেতৃবৃন্দ বিষয়টি আমলে না নিয়ে উল্টো আমাকে চাপ দিতে শুরু করেন। বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।”

এ বিষয়ে এনসিপির কোনো পক্ষ এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে দলীয় কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং প্রয়োজন হলে দলীয় তদন্ত কমিটি গঠন করা হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিক অনুসন্ধান শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় রাজনীতিক ও নাগরিক সমাজে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Топ онлайн казино с моментальным доступом к играм

Топ онлайн казино с моментальным доступом к играм Все лицензированные платформы используют оригинальные решения от мировых провайдеров, поэтому параметры слотов невозможно изменить в чью-либо пользу.