কালুখালী টাইমস

ভোক্তা অধিকার কর্মকর্তাকে মারধর, পাংশা বিএনপি সভাপতি চাঁদ আলীসহ ৬ জন আটক

রাজবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানকে মারধরের অভিযোগে পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানসহ ছয়জনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় জেলা শহরে অবস্থিত অধিদফতরের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আটকের পর সেনাবাহিনী অভিযুক্তদের রাজবাড়ী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

আটককৃত অন্য পাঁচজন হলেন—

  • মো. রুহুল আমিন (নারায়ণপুর, পাংশা),

  • মো. বাচ্চু বিশ্বাস (শেখপাড়া),

  • মামুন শিকদার (ভবানীপুর, রাজবাড়ী),

  • মো. ফরিদ হোসেন (পিতা: মৃত আব্দুর রাজ্জাক),

  • মো. শিশির করিম (পিতা: রেজাউল করিম পিন্টু)।

ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, “ভোক্তা অধিকার কর্মকর্তার অফিসকক্ষে ঢুকে তাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে অভিযুক্তদের আটক করা হয়েছে। কর্মকর্তার লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তবে অভিযোগের বিষয়ে জানতে সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ঘটনার পর ভোক্তা অধিকার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে উদ্বেগ বিরাজ করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দপ্তরের নিরাপত্তা জোরদারেরও দাবি উঠেছে।

Топ онлайн казино с моментальным доступом к играм

Топ онлайн казино с моментальным доступом к играм Все лицензированные платформы используют оригинальные решения от мировых провайдеров, поэтому параметры слотов невозможно изменить в чью-либо пользу.