কালুখালী টাইমস

রাজবাড়ীতে পদ্মার বিশাল কাতল ৩৯ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ২১ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি বিশাল কাতল মাছ ধরা পড়েছে। উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি বিক্রি হয়েছে ৩৮ হাজার ৮৮০ টাকায়।

বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে স্থানীয় জেলে রবিন হালদার পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে জালে বিশাল আকৃতির মাছটি পান। পরে তিনি মাছটি দৌলতদিয়া মাছ বাজারে নিয়ে আসেন এবং রওশন মোল্লার আড়তে নিলামে তোলেন। মাছটি এক হাজার ৮০০ টাকা কেজি দরে কিনে নেন ফেরিঘাট এলাকার পরিচিত মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

চান্দু মোল্লা জানান, “পদ্মার বড় কাতল মাছের চাহিদা অনেক বেশি। এটি অনেকে ভাগ করে নেন অথবা প্রবাসীরা কিনে নিয়ে যান। মাছটি বিক্রির জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট দিয়েছি। কেজি প্রতি ১০০ টাকা লাভ হলেই বিক্রি করে দেব।”

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, “পদ্মার পানি বাড়ায় জেলেদের জালে বড় আকৃতির মাছ ধরা পড়ছে। এতে জেলেরা যেমন লাভবান হচ্ছে, তেমনি বাজারেও কদর বাড়ছে দেশীয় মাছের।”

কালুখালীতে পিকআপের ধাক্কায় ভ্যান দুমড়ে-মুচড়ে, বৃদ্ধ গুরুতর আহত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ মফিজ উদ্দিন মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বোয়ালিয়া

রাজবাড়ীতে তেল পাম্পে সিরিয়াল ভঙ্গ ও বৈধ কাগজ না থাকায় ১১ জনকে জরিমানা

মো. আকাশ মাহমুদ: রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিরিয়াল ভঙ্গ এবং বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল নিতে আসায় ১১ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে

সময়ের ‘১৫’র সন্ধি’ উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ আয়োজন

রাজবাড়ীতে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও

মানিকগঞ্জে শিশু হত্যার সন্দেহে গণপিটুনি: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা ও চাচার

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় অপহৃত এক শিশুর মরদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে সন্দেহভাজন এক যুবকের বাবা ও চাচার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে

রংপুরে তেলের লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ধরে ‘নিখোঁজ’ চালক!

রংপুর: সারা দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আর ভোগান্তি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার ‘মেসার্স ইউনিক ফিলিং

‘বাঁচলে একসাথে, মরলে একসাথে’: স্ত্রীকে কিডনি দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জসিম

পর্দার নয়, বাস্তবের এক ‘নায়ক’ হিসেবে আবির্ভূত হলেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি কিডনি দান করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন স্ত্রী

You cannot copy content of this page