কালুখালী টাইমস

মালয়েশিয়ায় জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ৩৬ বাংলাদেশি আটক

জঙ্গি সংগঠনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় এক সপ্তাহে ৩৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। খবর দিয়েছে মালয় মেইল ও দ্য স্ট্রেইট টাইমস।

বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আটককৃত বাংলাদেশিরা আইএসএ’র (Islamic State in Asia) মতাদর্শ দ্বারা পরিচালিত এবং সহিংস চরমপন্থার প্রতি সম্পূর্ণ অনুগত। তারা সহিংস কার্যকলাপে সরাসরি জড়িত ছিল, যা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।”

তিনি আরও বলেন, “আটকদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং তাদের বেশিরভাগের অবস্থান মালয়েশিয়ায় অবৈধ ছিল বা ভিসার শর্ত ভঙ্গ করেছে। নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার নজরদারিতে থেকেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।”

মালয়েশিয়ার আইন অনুযায়ী, চরমপন্থি বা জঙ্গিবাদের অভিযোগে যেকোনো ব্যক্তিকে বিচারিক প্রক্রিয়া ছাড়াই অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের (ISA) আওতায় আটক করা যেতে পারে।

বাংলাদেশ দূতাবাস এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। তবে দূতাবাসের একটি সূত্র জানায়, “ঘটনার বিস্তারিত জানতে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।”

বিশ্লেষকদের মতে, এই ধরনের ঘটনা কেবলমাত্র দুই দেশের সম্পর্ককেই প্রভাবিত করে না, বরং মালয়েশিয়ায় কর্মরত লাখ লাখ বাংলাদেশি অভিবাসীর ভাবমূর্তিতেও বিরূপ প্রভাব ফেলতে পারে

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)