কালুখালী টাইমস

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কালুখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

রাজবাড়ী, কালুখালী | ২৬ জুন ২০২৫: বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কালুখালী উপজেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মুন্সী মাসুদ রানা। তার উদ্যোগে ও তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন স্থানে ভেষজ প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বার্তা তুলে ধরেন। এ কর্মসূচিতে তারা ১ হাজার নিম গাছের চারা রোপণ করার উদ্যোগ নিয়েছে! মুন্সী মাসুদ রানা বলেন,

“পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের জন্য এক বড় চ্যালেঞ্জ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। তাই ছাত্রদলের পক্ষ থেকে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি এবং ভবিষ্যতেও পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাবো।”

উপজেলা ছাত্রদলের এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এলাকার পরিবেশ সচেতন নাগরিকরাও। তারা বলেন, এমন উদ্যোগ তরুণ সমাজকে পরিবেশ বিষয়ে আরও দায়িত্বশীল করে তুলবে। ছাত্রদলের এমন সময়োপযোগী ও ইতিবাচক ভূমিকা আগামী দিনে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে পড়বে—এমনটাই প্রত্যাশা করছে এলাকাবাসী।

 

 

 

Топ онлайн казино с моментальным доступом к играм

Топ онлайн казино с моментальным доступом к играм Все лицензированные платформы используют оригинальные решения от мировых провайдеров, поэтому параметры слотов невозможно изменить в чью-либо пользу.

১৮ গোলের রেকর্ডের পর ক্লান্ত মেসি, মনে করতে পারলেন না প্রিয় গোল

অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাস নতুনভাবে লিখেছেন লিওনেল মেসি। কিন্তু ম্যাচ শেষে যখন তাকে প্রশ্ন করা হয়—বিশ্বকাপে করা গোলগুলোর মধ্যে তার সবচেয়ে প্রিয়