কালুখালী টাইমস

বিপিএলে নতুন চমক: ‘নোয়াখালী রয়েলস’!

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছে নতুন এক দল — “নোয়াখালী রয়েলস”! ইতোমধ্যেই একটি প্রতিষ্ঠান বিপিএলে অংশগ্রহণের জন্য ব্যাংক গ্যারান্টি জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজির প্রস্তাব জমা দিয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

এই দলের পেছনে রয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী নোয়াখালীর সন্তান আহমেদ জামিল বাদল — যিনি চাটখিল উপজেলার উত্তর সাধুরখিল গ্রামের গর্ব এবং শায়ান্স গ্লোবাল-এর প্রতিষ্ঠাতা।

🔹 লন্ডনের ডিস্ট্রিক্ট কাপ-এ নোয়াখালী প্রতিনিধিত্বকারী দলকে আগেও পৃষ্ঠপোষকতা করেছিলেন তিনি।
🔹 এবার দেশের ক্রিকেটে, বিপিএলের মতো মর্যাদাপূর্ণ আসরে ‘নোয়াখালী’কে তুলে ধরার স্বপ্ন নিয়ে এগিয়ে এসেছেন।

এটি বাস্তবায়িত হলে, বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো দেশের কোনো আঞ্চলিক নাম নিয়ে “নোয়াখালী রয়েলস” নামে একটি দল খেলতে দেখা যাবে।

নোয়াখালীর ক্রিকেটপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় অর্জন এবং সারা দেশের দর্শকদের জন্যও এক নতুন মাত্রা যোগ করতে চলেছে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও