কালুখালী টাইমস

একটুখানি সহায়তায় বাঁচতে পারে ছোট্ট সামিয়া — ছয় বছরের শিশু মৃত্যুর মুখে

মাত্র ছয় বছর বয়স। এই বয়সে যেখানে শিশুদের বই হাতে স্কুলে যাওয়া আর খেলার মাঠে ছুটে চলার কথা, সেখানে বিছানায় নিস্তেজ হয়ে পড়ে আছে ছোট্ট সামিয়া আক্তার। রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দিনমজুর মোঃ সাইফুল সরদারের আদরের মেয়ে সে।

চার মাস আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় সামিয়াকে। এরপর ধীরে ধীরে কথা বলা বন্ধ হয়ে যায় তার। অবস্থার অবনতি ঘটলে ফরিদপুর ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, সামিয়ার মাথায় ব্রেন টিউমার হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসা জরুরি। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে এই ব্যয়ভার বহন করা অসম্ভব।

অসুস্থতা বাড়তে থাকলে, শিশুটিকে রতনদিয়া ইউনিয়নের রতনদিয়া গ্রামের রেললাইনের পাশে বসবাসরত নানা আরশেদ শেখের বাড়িতে আনা হয়। তিনি কাঠের কাজ করে জীবিকা চালান। নিজের সামর্থ্য অনুযায়ী চিকিৎসা চালিয়ে যাচ্ছেন, কিন্তু সামিয়ার জন্য যা প্রয়োজন, তা অনেক বেশি।

গতকাল সামিয়ার নানার বাড়িতে গিয়ে দেখা যায়, শিশুটি কোনো সাড়া দিচ্ছে না। তার মা মোছাঃ শিল্পী খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার মেয়ে সুস্থ ছিলো। হাসতো, খেলতো, কথা বলতো। এখন কিছুই করতে পারে না। অভাবের সংসারে ওর চিকিৎসা চালানো আমাদের পক্ষে সম্ভব না। কেউ যদি সহযোগিতার হাত বাড়াতো, আমরা চিরকৃতজ্ঞ থাকতাম।”

নানা আরশেদ শেখ বলেন,
“আমার নাতনির চিকিৎসায় অনেক টাকার প্রয়োজন। কোনো হৃদয়বান ব্যক্তি যদি পাশে দাঁড়াতেন, তাহলে মেয়েটিকে হয়তো বাঁচানো যেত।”

স্থানীয় ইউপি সদস্য মোঃ হালিম সরদার জানান,
“বিষয়টি আমাদের জানা আছে। ইউনিয়ন পরিষদ থেকে কিছুটা সহযোগিতা করা হয়েছে। অন্যান্য উৎস থেকেও সহায়তার চেষ্টা চলছে। তবে পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য বড় অঙ্কের অর্থ প্রয়োজন।”

সাহায্য পাঠানোর তথ্য:

ব্যাংক:
অগ্রণী ব্যাংক পিএলসি, কালুখালী শাখা
হিসাব নং: ২০০০১৮৯৮৩৪৪৯
হিসাবধারী: মোছাঃ শিল্পী খাতুন (সামিয়ার মা)

বিকাশ/নগদ:
নম্বর: ০১৩১৩-২৫৩৫৯৬
নাম: আরশেদ শেখ (নানা)

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও