কালুখালী টাইমস

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় কালুখালীতে বিএনপির দোয়া মাহফিল

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় রাজবাড়ীর কালুখালীতে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকাল ৪ টায় কালুখালী উপজেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলে কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ জিয়াউর রহমান জিরু, বিএনপি নেতা শাহজাহান আলী মাষ্টার, কালুখালী উপজেলা যুবদলের আহবায়ক […]

রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ইমামুজ্জামান চৌধুরী রিটো

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসন (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ইমামুজ্জামান চৌধুরী রিটো। তিনি রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রতনদিয়া গ্রামের মরহুম নাজির হোসেন নিলু চৌধুরীর পুত্র এবং আমেরিকা প্রবাসী ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করছেন […]

কালুখালীতে স্থাপিত হবে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এলাকায় আনন্দের জোয়ার

রাজবাড়ীর কালুখালীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ‘সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাজবাড়ী’। এ উপলক্ষে নির্ধারিত স্থানে ইতিমধ্যে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মালিয়াট এলাকায় প্রস্তাবিত এই প্রতিষ্ঠানের জন্য জমি নির্ধারণ করা হয়েছে। মোট জমির পরিমাণ ১৬০.৫৩ শতক। প্রস্তাবিত জমির খতিয়ান ও দাগ নম্বর […]

কালুখালীতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিক্ষক সমিতি কালুখালী শাখার ত্রি-বার্ষিক সম্মেলন

বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। “এসো অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করি” প্রতিপাদ্য কে সামনে রেখে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে পাংশা পৌর শহরের কাজী আব্দুল মাজেদ একাডেমীর অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষগণ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সকল […]

কালুখালীতে নতুন উপজেলা শহীদ মিনার উদ্বোধন

রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) এ মিনারের উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সুলতানা আক্তার। উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত এই শহীদ মিনারটি নির্মাণের মাধ্যমে উপজেলা পর্যায়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি স্থায়ী আয়োজন সম্পন্ন হলো। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: উপজেলা […]

কালুখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পেয়াজ সংরক্ষণের ‘এয়ার ফ্লো মেশিন’ বিতরনের শুভ উদ্ভোধন

২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রাজবাড়ীর কালুখালী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পেয়াজ সংরক্ষণের জন্য ‘এয়ার ফ্লো মেশিন’ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসে এ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সুলতানা আক্তার। […]

কালিকাপুরে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও রাস্তা মেরামতের ব্যতিক্রমী কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নে বৃক্ষরোপণ ও রাস্তা মেরামতের উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় ছাত্রদল। রবিবার (২৯ জুন) সকাল ১১টায় ছোট স্লুইচগেট সংলগ্ন রাস্তা ও ইয়াকুব হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠের পাশে পরিবেশবান্ধব তাল গাছের চারা রোপণ করা হয়। পরবর্তীতে ইউনিয়নের পাড়াবেলগাছি গ্রামে চলাচলের […]

একটুখানি সহায়তায় বাঁচতে পারে ছোট্ট সামিয়া — ছয় বছরের শিশু মৃত্যুর মুখে

মাত্র ছয় বছর বয়স। এই বয়সে যেখানে শিশুদের বই হাতে স্কুলে যাওয়া আর খেলার মাঠে ছুটে চলার কথা, সেখানে বিছানায় নিস্তেজ হয়ে পড়ে আছে ছোট্ট সামিয়া আক্তার। রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দিনমজুর মোঃ সাইফুল সরদারের আদরের মেয়ে সে। চার মাস আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় সামিয়াকে। এরপর ধীরে […]

You cannot copy content of this page