
রাজবাড়ীর কালুখালীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ‘সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাজবাড়ী’। এ উপলক্ষে নির্ধারিত স্থানে ইতিমধ্যে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মালিয়াট এলাকায় প্রস্তাবিত এই প্রতিষ্ঠানের জন্য জমি নির্ধারণ করা হয়েছে। মোট জমির পরিমাণ ১৬০.৫৩ শতক।
প্রস্তাবিত জমির খতিয়ান ও দাগ নম্বর উল্লেখ করে বোর্ডে জানানো হয়েছে যে, এ জমির মালিক বাংলাদেশ সেনাবাহিনী। স্থানীয়ভাবে জমিটি নির্ধারণের পর প্রাথমিক প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।
শিক্ষা বিস্তারে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাজবাড়ীর এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, এটি প্রতিষ্ঠিত হলে জেলার শিক্ষার মান আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা আধুনিক ও শৃঙ্খলাপূর্ণ শিক্ষার পরিবেশ পাবে। সেই সাথে কালুখালী উপজেলার সুনাম বৃদ্ধি পাবে





