কালুখালী টাইমস

কালিকাপুরে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও রাস্তা মেরামতের ব্যতিক্রমী কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নে বৃক্ষরোপণ ও রাস্তা মেরামতের উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় ছাত্রদল।

রবিবার (২৯ জুন) সকাল ১১টায় ছোট স্লুইচগেট সংলগ্ন রাস্তা ও ইয়াকুব হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠের পাশে পরিবেশবান্ধব তাল গাছের চারা রোপণ করা হয়।

পরবর্তীতে ইউনিয়নের পাড়াবেলগাছি গ্রামে চলাচলের সুবিধার্থে একটি কাঁচা রাস্তা ইটের খোয়া দিয়ে সাময়িকভাবে চলাচলের উপযোগী করে তোলা হয়।

এই উদ্যোগে উপস্থিত ছিলেন ইয়াকুব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান, ছাত্রদলনেতা আলিউজ্জামান তানভীর, সিফাত মন্ডল, হাসান মন্ডল, আলিফ মন্ডল, আব্দুল্লাহ, সুইট মিয়া, তামিম মিয়া, মোঃ ইসা, রিফাত, রাব্বি, সাকিব, বিজয়, রাকিবসহ স্থানীয় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও