Skip to main content

কালুখালী টাইমস

রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ইমামুজ্জামান চৌধুরী রিটো

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসন (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ইমামুজ্জামান চৌধুরী রিটো।

তিনি রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রতনদিয়া গ্রামের মরহুম নাজির হোসেন নিলু চৌধুরীর পুত্র এবং আমেরিকা প্রবাসী ব্যবসায়ী।

দীর্ঘদিন ধরে তিনি সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করছেন এবং সামাজিক কর্মকান্ডে অবদান রেখে চলেছেন।

গতকাল তিনি সাংবাদিকদের জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করবেন। রাজবাড়ী জেলার ৩টি উপজেলার সকল জনসাধারনের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তিনি বলেন, আমি সাধারণ মানুষের প্রার্থী। রাজবাড়ী-২ আসনের খেটে খাওয়া মানুষের প্রার্থী। শ্রমিক ও জনতার প্রার্থী হতে চাই। পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার ভোটারবৃন্দ আমাকে নির্বাচিত করলে তাদের জন্য কাজ করবো। দ্বীন ইসলাম প্রতিষ্ঠা ও ইনসাফ প্রতিষ্ঠা করতে কাজ করবো। আমার দাদা মরহুম খান বাহাদুর ইউসুফ হোসেন চৌধুরী পূর্ব পাকিস্তানের সাবেক চীফ হুইফ ছিলেন আমার বাবা মরহুম নাজির হোসেন নিলু চৌধুরী রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাদের উত্তরসূরী হিসেবে আমি আপনাদের সামনে দাড়িয়েছি। নির্বাচনে সকল প্রার্থীদের মধ্যে ধর্মভীরু, সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করুন।

 

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর