Skip to main content

কালুখালী টাইমস

কালুখালীতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিক্ষক সমিতি কালুখালী শাখার ত্রি-বার্ষিক সম্মেলন

বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। “এসো অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করি” প্রতিপাদ্য কে সামনে রেখে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে পাংশা পৌর শহরের কাজী আব্দুল মাজেদ একাডেমীর অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষগণ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সকল শিক্ষকদের সম্মতিক্রমে সভাপতি পদে এ.জেড.এম ছাকেন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ্জাহান আলী শেখ, সাধারণ সম্পাদক পদে ডিপিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে খাগজানা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোখলেছুর রহমান নির্বাচিত হন। এর পূর্বে এ.জেড.এম ছাকেন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ্জাহান আলী শেখের সভাপতিত্বে ও খাগজানা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোখলেছুর রহমানের সঞ্চলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার আহবায়ক গাজী আহসান হাবিব, বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক এ. মজিদ বিশ্বাস, রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম শেখ প্রমূখ। এ সময় অতিথিরা শিক্ষকদের অধিকার আদায়ে ও শিক্ষকদের নানাবিধী সমস্যয় একে অপরের সহযোগীতা করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) কালুখালী উপজেলা শাখার নতুন কমিটি দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন এবং এই কমিটি শিক্ষকদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন ।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর