কালুখালী টাইমস

ভোলায় স্বামীকে বেঁধে মারধর, স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা

ভোলার তজুমদ্দিন উপজেলায় চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে বেঁধে মারধর এবং তার স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ছাত্রদল, শ্রমিকদল ও যুবদলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে ১১ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাসেল ও যুবদলের পরিচয়ধারী আলাউদ্দিন রয়েছেন। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি অনুযায়ী, প্রথমে ৪ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে তা না পেয়ে স্বামীকে মারধর এবং স্ত্রীকে ধর্ষণ করা হয়। ঘটনার পর পুলিশ ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ব্যবস্থা নেয়।

তজুমদ্দিন থানার ওসি মোহাব্বত খান জানিয়েছেন, নির্যাতনের শিকার নারীর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে এবং মামলা অনুযায়ী তদন্ত চলছে। ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেছেন, তদন্তে সত্যতা মিললে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে উপজেলা বিএনপি বলেছে, অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও