কালুখালী টাইমস

শিবিরের ইসলামী গানে মডেল হওয়ায় ঢাবি ছাত্রদল নেতা শরীফ উদ্দিন স্থায়ী বহিষ্কার

সাত বছর আগে ইসলামী ছাত্রশিবিরের একটি ইসলামি সংগীতে মডেলিং করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক শরীফ উদ্দিন সরকারকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বহিষ্কারাদেশে তার প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ বাতিল করা হয়েছে।

সোমবার (৩০ জুন) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। যদিও বিজ্ঞপ্তিতে বহিষ্কারের নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি, ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ’-এর অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে।

তবে সংগঠনের একাধিক সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ইসলামী ছাত্রশিবিরের একটি ইসলামি সংগীতচিত্র ‘পদ্মা মেঘনা যমুনার তীরে’-তে মডেল হিসেবে অংশ নেওয়ার বিষয়টিই ছিল এই সিদ্ধান্তের মূল কারণ। ইউটিউবে থাকা ভিডিওটিতে দেখা যায়, শরীফ উদ্দিন সাদা শার্ট পরা অবস্থায় মসজিদের একটি দৃশ্যে অংশ নিয়েছেন।

শরীফের প্রতিক্রিয়া:

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে শরীফ উদ্দিন বলেন,

“বিষয়টি আমি শুনেছি। কিন্তু আমাকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। যে ভিডিওর কথা বলা হচ্ছে, সেটি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই, ২০১৮ সালে শুটিং করেছিলাম। এরপর আর কখনো ছাত্রশিবিরের সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না।”

তিনি আরও বলেন,

“ঢাবিতে ভর্তি হওয়ার পর ছাত্রদলের হয়ে আমি সব আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। রিক্স থাকা সত্ত্বেও মাঠে থেকেছি। সম্প্রতি জুলাই আন্দোলনেও আমি সামনে ছিলাম।”

ছাত্রদলের অবস্থান:

ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

“জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন এবং ছাত্রদলের সব স্তরের নেতাকর্মীদের শরীফ উদ্দিনের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখতে বলা হয়েছে।”


এই বহিষ্কার ছাত্রদলে আভ্যন্তরীণ মতভেদের ইঙ্গিতও দিচ্ছে বলে মনে করছেন কেউ কেউ। তবে ছাত্রদলের পক্ষ থেকে এখনো এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)