কালুখালী টাইমস

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সোমবার (৩০ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB)

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রী ও সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিতে বিমানবন্দরে নিম্নলিখিত অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে—

গৃহীত নিরাপত্তামূলক পদক্ষেপসমূহ:

১. সব ভিআইপি ও ভিভিআইপি ব্যাগ স্ক্রিনিংয়ে বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে।
২. এভিয়েশন সিকিউরিটি (AVSEC) সদস্যদের নিয়মিত সচেতনতামূলক ব্রিফিং ও নির্দেশনা প্রদান করা হচ্ছে।
৩. সিসিটিভি মনিটরিং টিমকে বিশেষ নজরদারি ও নজরদারির দায়িত্ব বাড়ানো হয়েছে।
৪. মেটাল ডিটেক্টর ও এক্স-রে মেশিনে স্ক্যানের পর ‘হাই রিস্ক’ ব্যাগে ম্যানুয়াল তল্লাশি বাধ্যতামূলক করা হয়েছে।
৫. বিমানবন্দরে প্রবেশের সময় ফায়ার আর্ম বহনকারীর পূর্বানুমতি ও রেকর্ড সংরক্ষণ নিশ্চিত করা হচ্ছে।
৬. কোনো ধরনের নিরাপত্তা লঙ্ঘন (সিকিউরিটি ব্রিচ) ঘটলে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে তদন্ত কমিটি গঠন ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন,

“নিরাপত্তা ইস্যুতে আমরা একটুও শিথিল নই। প্রতিটি স্তরে দায়িত্বশীলতা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।”

উল্লেখ্য, আন্তর্জাতিক মান বজায় রাখতে এবং যাত্রীসেবায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)