কালুখালী টাইমস

মৃগী ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীর কালুখালী উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার মৃগী ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মসূচি বাস্তবায়ন করে কালুখালী উপজেলা ছাত্রদল।

উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় দেশব্যাপী পরিবেশ সচেতনতা ও সবুজায়নের লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে কালুখালীতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাঠে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মাসুদ রানা, ছাত্রদল নেতা মো. সাব্বির ইরফান, শিহাব, কালুখালী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইমন, মৃগী ইউনিয়ন ছাত্রদলের নেতা রাকিব, সেলিম, মাসুম ও বাহার।

নেতৃবৃন্দ বলেন, দেশের পরিবেশ রক্ষায় ছাত্রদল সবসময় ভূমিকা রাখার চেষ্টা করে আসছে। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও