কালুখালী টাইমস

সারজিস-হাসনাতকে ১০০ বার ফোন দিলেও রিসিভ করে না”—জুলাই অভ্যুত্থানে শহীদ জাহিদের মায়ের কান্নাজড়িত অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া তরুণ আবদুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা। তিনি জানান, ১০০ বার ফোন করেও তাদের একজনও রিসিভ করেননি এবং আজ পর্যন্ত তার পরিবারের খোঁজ কেউ নেয়নি

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বিএনপি আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

“ছেলের রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় গেছে, তারা একবারও খোঁজ নেয়নি”

ফাতেমা তুজ জোহরা বলেন,

“আমার বড় ছেলে শহীদ আবদুল্লাহ বিন জাহিদের বয়স ছিল ১৭ বছর। ছোট ছেলের ১৪। ভাইয়ের মৃত্যুর ১৪ দিনের মাথায় ওর ক্যানসার ধরা পড়ে। এখন হাসপাতালে চিকিৎসাধীন। এরপর ১৮ মে আমার স্বামী ব্রেন স্ট্রোকে মারা যান।”

তিনি আরও বলেন,

“আমরা বিএনপি পরিবার ছাড়া আজ রাস্তায় নামতে হতো। ওদের সহযোগিতায় ছোট ছেলের চিকিৎসা চলছে। শুক্রবার ওর আরেকটা অপারেশন। দোয়া করবেন, যেন আমার শেষ আশাটুকু বাঁচে।”

এনসিপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ

তিনি অভিযোগ করে বলেন,

“এই উপদেষ্টা পরিষদ ও অন্তর্বর্তী সরকার আজ পর্যন্ত আমাদের খোঁজ নেয়নি। এমনকি সারজিস-হাসনাতকে ১০০ বার ফোন করলেও তারা একবারও ফোন রিসিভ করেনি।”

শহীদ পরিবারকে সম্মাননা

আলোচনা সভায় জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ও আহতদের পরিবারগুলোর জন্য বিশেষ সম্মানসূচক আসনের ব্যবস্থা রাখা হয়

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়াও, উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)