কালুখালী টাইমস

ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশের নারী ফুটবল দল

বাংলাদেশ নারী ফুটবল দল গড়েছে ইতিহাস! প্রথমবারের মতো এএফসি উইমেন্স এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে জায়গা করে নিয়েছে তারা।

বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করে ঋতুপর্ণা-আফেইদারা। এরপর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে পরাজিত করে এক পা রেখেছিল এশিয়ান কাপে।

অবশেষে, দিনের অপর ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তান ২-২ গোলে ড্র করলে নিশ্চিত হয় বাংলাদেশ মেয়েদের স্বপ্নের এশিয়া কাপ খেলা।

🏆 ৪৫ বছর পর বাংলাদেশের এশিয়া কাপের টিকিট

এটাই প্রথমবার নারীদের কোনো জাতীয় দল এশিয়ান কাপে খেলছে। এর আগে ১৯৮০ সালে ছেলেদের দল শেষবারের মতো এশিয়ান কাপে অংশ নেয়। এই দীর্ঘ বিরতির পর আবার বাংলাদেশের পতাকা ওড়া উঠছে এশিয়ার বড় আসরে।

মুখোমুখি লড়াইয়ের জয়ে এগিয়ে বাংলাদেশ

তুর্কমেনিস্তান যদি বাংলাদেশকে হারায় এবং মিয়ানমার বাহরাইনকে হারায়, তাহলেও তিন দলের পয়েন্ট সমান হবে। তবে মুখোমুখি লড়াইয়ে মিয়ানমারকে হারানোয় বাংলাদেশই এগিয়ে থাকবে নিয়ম অনুযায়ী। ফলে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের এশিয়ান কাপ।

আগামী মার্চে বসছে আসর, স্বাগতিক অস্ট্রেলিয়া

২০২6 সালের এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়, যেখানে অংশ নেবে ১২টি দল। স্বাগতিক অস্ট্রেলিয়া ও ২০২২ সালের সেরা তিন দল—চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান সরাসরি অংশ নিচ্ছে। বাকি আটটি দল এসেছে আটটি বাছাই গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে, যার একটি এখন বাংলাদেশ!

🇧🇩 বাংলাদেশ দল:

এই ঐতিহাসিক অর্জনে অন্যতম নায়িকা ছিলেন ঋতুপর্ণা, আফেইদা, সাজেদা সহ পুরো দলেরই চমৎকার পারফরম্যান্স।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও