
রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের সামলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রবিউল আলমের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, একজন শিক্ষকের গ্রেফতার শিক্ষা সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছে। তাঁরা বলেন, জনাব রবিউল আলম একজন আদর্শ শিক্ষক, এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছেন শিক্ষক সমাজ।
অনুষ্ঠানে শিক্ষক নেতৃবৃন্দসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।





