কালুখালী টাইমস

আফগানিস্তানে তালেবান সরকারকে প্রথমবারের মতো আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো রাশিয়া

চার বছর আগে মার্কিন সেনা প্রত্যাহারের পর ক্ষমতায় আসা আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এটাই প্রথমবারের মতো কোনো দেশ তালেবান প্রশাসনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো বলে জানিয়েছে বিবিসি।

তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে কাবুলে বৈঠককালে রুশ রাষ্ট্রদূত দিমিত্রি জিরনোভ এ স্বীকৃতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “আমরা বিশ্বাস করি, ইসলামিক আমিরাত অব আফগানিস্তানকে স্বীকৃতি দেওয়া দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দিগন্ত খুলে দেবে। বিশেষ করে জ্বালানি, পরিবহন, কৃষি ও অবকাঠামো খাতে সম্পর্ক আরও গভীর হবে।”

এছাড়া সন্ত্রাসবাদ ও মাদক চোরাচালানের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার আগ্রহও জানিয়েছে মস্কো।

রাশিয়ার এই স্বীকৃতিকে “সাহসী সিদ্ধান্ত” বলে মন্তব্য করেছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি। তিনি বলেন, “এটি পারস্পরিক সম্মান ও ইতিবাচক সম্পর্কের নতুন অধ্যায় শুরু করবে। অন্য দেশগুলোর জন্যও এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।”

উল্লেখ্য, এর আগে চীন, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান ও পাকিস্তান আফগানিস্তানে কূটনৈতিক মিশন চালু রাখলেও কেউ আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। ফলে রাশিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে তালেবান ফের কাবুলের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই আন্তর্জাতিক স্বীকৃতির জন্য নানা কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছে তালেবান সরকার।

আনোয়ারায় চারতলা থেকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চারতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে মোহাম্মদ আবির (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত প্রায় ৯টার দিকে

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ