কালুখালী টাইমস

ধামরাইয়ে হবু কনের নাচের ভিডিও ভাইরাল, পাত্রপক্ষের সিদ্ধান্তে ভাঙলো বিয়ে

ঢাকার ধামরাইয়ে একটি বিয়ে ঠিক হওয়ার পর হঠাৎ করেই তা ভেঙে গেছে হবু কনের নাচের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পাত্রের বাবা বিয়ে করতে অস্বীকৃতি জানান। ফলে দুই পরিবারের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

জানা গেছে, ছেলে ও মেয়ে—দুজনই একে অপরকে পছন্দ করতেন এবং পারিবারিক সম্মতিতে বিয়ের দিনও ঠিক হয়। কিন্তু হঠাৎ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মেয়ের একটি নাচের ভিডিও, যা একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে ধারণ করা হয়েছিল। ভিডিওটি ছেলের বাবার কাছে পৌঁছালে তিনি রীতিমতো ক্ষুব্ধ হয়ে বিয়ে বাতিলের ঘোষণা দেন।

এ ঘটনায় মেয়ের বাবার সঙ্গে ছেলের বাবার একটি ফোনালাপও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। কল রেকর্ডে ছেলের বাবাকে বলতে শোনা যায়, “ফাঁসিতে ঝুললেও এমন যাত্রাপালার মেয়েকে ঘরে তুলব না। খরচ যা লাগে আমি দিতে রাজি আছি, কিন্তু বিয়ে হবে না।”

পাত্র বলেন, “কলেজপড়ুয়া একটি মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল। বৃহস্পতিবার বিয়ের দিন ধার্য ছিল। কিন্তু ঘটনাটি অপ্রত্যাশিতভাবে আমাদের পরিবারে সংকট তৈরি করে। বাবাকে অনেক বোঝানোর পরও তিনি সিদ্ধান্তে অনড়।”

এ বিষয়ে স্থানীয় এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ভিডিওটি এলাকায় ছড়িয়ে পড়ে এবং অনেকে ছেলের বাবাকে সেটি দেখায়। এতে তিনি সামাজিক চাপে পড়েন এবং বিয়েতে আপত্তি জানান।”

এদিকে মেয়ের বাবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

আনোয়ারায় চারতলা থেকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চারতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে মোহাম্মদ আবির (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত প্রায় ৯টার দিকে

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ