কালুখালী টাইমস

নতুন আতঙ্ক ‘মব সন্ত্রাস’: প্রতিবাদ সমাবেশে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান

দেশজুড়ে সহিংসতা ও নির্যাতনের ধরন বদলে নতুন একটি সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে ‘মব সন্ত্রাস’। দলবদ্ধ ধর্ষণ, সংখ্যালঘু ও মুক্তচিন্তকদের ওপর হামলার ঘটনায় ক্রমবর্ধমান আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ।

শুক্রবার (৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ উদ্বেগ জানান বক্তারা। ‘সুন্দর পৃথিবীর স্বপ্ন’ নামে একটি সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত এ সমাবেশে বলা হয়, দেশে বিচারহীনতার সংস্কৃতি এবং মৌলবাদের উত্থানেই মব সন্ত্রাস আজ ভয়াবহ রূপ নিয়েছে।

প্রধান দাবিগুলো:

  • লালমনিরহাটের পরেশ চন্দ্র শীল, বিশু চন্দ্র শীল ও রাজবাড়ীর আহম্মদ আলীর নিঃশর্ত মুক্তি

  • দলবদ্ধ ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি

  • সাম্প্রদায়িক হামলা ও মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

  • মতপ্রকাশের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিতকরণ

সমাবেশে বক্তাদের বক্তব্য:

প্রধান উপদেষ্টা মুজিব রহমান বলেন, “আজ মব আতঙ্কে ভুগছে দেশ। সরকারের এখন প্রধান কাজ হওয়া উচিত মব দমন এবং আইনের শাসন প্রতিষ্ঠা।”

সভাপতি শাহদাৎ হোসেন বলেন, “নারীকে ঘরবন্দি রাখতে একটি চক্র পরিকল্পিতভাবে ধর্ষণ ও নির্যাতনের পথ নিচ্ছে। এর পেছনে রয়েছে মৌলবাদী গোষ্ঠীর সুপরিকল্পনা।”

তিনি আরও বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীর বিচার না হলে এসব ঘটনার পুনরাবৃত্তি বন্ধ হবে না।”

সংগঠনের উপদেষ্টা মিজান হাকিম অভিযোগ করেন, “সরকারের উপদেষ্টারাও এখন জনগণের ওপর শোষণ চালাচ্ছেন। হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি সবই এখন নৈমিত্তিক হয়ে উঠেছে।”

শিক্ষাবিষয়ক সম্পাদক এলিজা রহমান বলেন, “এই পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।”

সমাবেশে আরও বক্তব্য দেন:

  • ফরহাদ ইবনে ইকবাল (বিজ্ঞানবিষয়ক সম্পাদক)

  • মুশফিকুল ইসলাম শিমুল (সমাজকল্যাণ সম্পাদক)

  • হারুন-উর রশিদ (উপদেষ্টা, মুক্তচিন্তা পরিষদ-বাংলাদেশ)

  • অলক চৌধুরী (বাংলাদেশ গার্মেন্টস ও শিল্পশ্রমিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক)

সঞ্চালনা করেন: ফারুক হোসেন সাদী (সাধারণ সম্পাদক, মুক্তচিন্তা পরিষদ-বাংলাদেশ)

সমাবেশ থেকে সমবেত কণ্ঠে আহ্বান জানানো হয়, দেশের গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও মানবিক মূল্যবোধ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে সোচ্চার হতে হবে। ‘মব সন্ত্রাস’ ও মৌলবাদের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আনোয়ারায় চারতলা থেকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চারতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে মোহাম্মদ আবির (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত প্রায় ৯টার দিকে

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ