কালুখালী টাইমস

ডেলিভারি করালেন নার্স-আয়া, নবজাতকের মর্মান্তিক মৃত্যু

জামালপুর শহরের নগর মাতৃসদন কেন্দ্রে গাইনি চিকিৎসক ছাড়াই প্রসব করাতে গিয়ে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (৫ জুলাই) ভোরে শহরের পশ্চিম ফুলবাড়িয়া কলাবাগান এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত নবজাতকের বাবা সোহেল আনসারী জানান, শুক্রবার সন্ধ্যায় প্রসববেদনা শুরু হলে স্ত্রী নৌরিন জান্নাত মৌকে জামালপুর পৌরসভার অধীনে পরিচালিত নগর মাতৃসদনে ভর্তি করানো হয়। কিন্তু সেখানে কোনো গাইনি চিকিৎসক না থাকায় নার্স শিরিন আক্তার ও আয়া ময়না রাতেই স্বাভাবিক প্রসব করানোর চেষ্টা করেন।

সোহেল আনসারীর অভিযোগ, চিকিৎসক না থাকায় অপেশাদারভাবে টেনে-হিঁচড়ে নবজাতককে বের করার চেষ্টা করা হয়। এতে মারাত্মক আঘাত পেয়ে শিশুটি জন্মের পরপরই মারা যায়। নবজাতকের গলা ও শরীরে আঘাতের চিহ্ন ছিল বলেও দাবি করেন তিনি।

নিহত নবজাতকটি ছিল সোহেল ও মৌর প্রথম সন্তান। তাদের বাড়ি সদর উপজেলার নারিকেলি এলাকায়।

ঘটনার পর অভিযুক্ত নার্স ও আয়া—দুজনকেই জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সল আতিক। তিনি বলেন, “এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, নগর মাতৃসদন কেন্দ্রটি জামালপুর পৌরসভার বাস্তবায়নে এবং আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় পরিচালিত হয়ে আসছে।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর