Skip to main content

কালুখালী টাইমস

৩২ নম্বর ভাঙার ঘটনাকে ‘বীভৎস মববাজি’ বললেন রুমিন ফারহানা

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার ঘটনাকে ‘বীভৎস মববাজি’ হিসেবে অভিহিত করেছেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

রোববার (৬ জুলাই) রাতে যমুনা টেলিভিশনের ‘রাজনীতি’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন,

৪৮ ঘণ্টা ধরে ধানমন্ডির ৩২ নম্বর ভাঙা একটি বীভৎস রকমের মববাজি। সেখানে হিন্দি গান বাজানো হয়েছে, নাচানাচি করা হয়েছে— যা অত্যন্ত দুঃখজনক।”

তিনি বলেন,

“৩২ নম্বর ভাঙা হলো, এটা নিয়ে কথা বললে অনেকে আমার পেছনে লাগবেন। কিন্তু লাগলেও কিছু যায় আসে না।”

রুমিন ফারহানা অভিযোগ করেন,

“যমুনায় (প্রধান উপদেষ্টার বাসস্থান) মিটিং করা যাবে না, এমন দাবি করা হলেও আমরা দেখেছি, সরকারের নিজস্ব দল—যাকে আমি ‘রাজার দল’ বলি—তারা ঠিকই সেখানে গিয়ে মিটিং করতে পেরেছে। আর তার পরপরই আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা এলো।”

তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে এখন দ্বিচারিতা ও ক্ষমতার অপব্যবহার স্পষ্ট। জনগণের অধিকারের প্রতি সরকার উদাসীন বলেও অভিযোগ করেন এই বিএনপি নেত্রী।

উল্লেখ্য, ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত স্থান হিসেবে পরিচিত। সম্প্রতি সেখানে ভাঙচুর ও বিশৃঙ্খলার অভিযোগ ওঠে, যা নিয়ে রাজনৈতিক মহলে চলছে উত্তপ্ত আলোচনা।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর