কালুখালী টাইমস

এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাশের হার ৬৮.৪৫%, কমেছে জিপিএ ৫

গত ১৭ বছরের মধ্যে এবারই এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার সবচেয়ে কম। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার নেমে এসেছে মাত্র ৬৮ দশমিক ৪৫ শতাংশে। এ বছর প্রায় ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী ফেল করেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

ফল প্রকাশ অনুষ্ঠানে অধ্যাপক এহসানুল কবির বলেন, “এবার শিক্ষার্থীরা যা প্রাপ্য, তাই পেয়েছে।”

তিনি আরও বলেন, “ওভারমার্কিং বা আন্ডারমার্কিং—দুটিই ক্ষতিকর। খাতা মূল্যায়নকারী শিক্ষকদের আমরা বলেছি, আপনারা শিক্ষক। আপনারাই জানেন কোন উত্তর পুরো নম্বরের যোগ্য, আর কোনটি নয়। প্রাপ্য নম্বর দিন, অতিরিক্ত নয়, কমও নয়। এবারে ওপরমহল থেকেও আমাদের ওপর কোনো চাপ বা নির্দেশনা ছিল না।”

তিনি স্পষ্ট করেন, এবারের ফলাফলে কোনো কৃত্রিমতা বা কঠোরতা নেই। “ওভারমার্কিং বা আন্ডারমার্কিং অন্যায়। এতে যোগ্যরা বঞ্চিত হয়, অযোগ্যরা সুযোগ পায়। এতে করে সবার ফল একরকম দেখালেও বাস্তবে পার্থক্য থেকেই যায়, যার প্রভাব পড়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়,”— বলেন তিনি।

ফলাফল বিশ্লেষণ বলছে, ২০০৭ সালে এসএসসিতে পাসের হার ছিল ৫৮.৩৬ শতাংশ। এরপর থেকে পাসের হার বাড়তে থাকে। ২০০৮ সালে ছিল ৭২.১৮ শতাংশ, ২০০৯ সালে ৭০.৮৯ শতাংশ। এরপর ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত এই হার বেড়েই চলে—৭৯.৯৮, ৮২.৩১, ৮৯ শতাংশ।

২০১৪ সালে রেকর্ড গড় পাসের হার দেখা যায়—৯১ দশমিক ৩৪ শতাংশ। তবে ২০১৫ সাল থেকে পাসের হার কমতে শুরু করে। ওই বছর ছিল ৮৭.০৪ শতাংশ। ২০১৬ সালে ৮৮.২৯, ২০১৭ সালে ৮০.৩৫ এবং ২০১৮ সালে ৭৭.৭৭ শতাংশ।

২০১৯ ও ২০২০ সালে এই হার কিছুটা স্থিতিশীল—৮২.২০ ও ৮২.৮৭ শতাংশ।

২০২১ সালে করোনা মহামারির কারণে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়, ফলে পাসের হার বেড়ে দাঁড়ায় ৯৩.৫৮ শতাংশে—যা রেকর্ড।

২০২২ সালে ছিল ৮৭.৪৪ শতাংশ, ২০২৩ সালে ৮০.৩৯ শতাংশ।

২০২৪ সালে আবার পূর্ণ নম্বর ও পূর্ণ সিলেবাসে পরীক্ষা হয়, তখন পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ। কিন্তু ২০২৫ সালে এসে তা নেমে দাঁড়ায় ৬৮.৪৫ শতাংশে—যা গত ১৮ বছরে দ্বিতীয় সর্বনিম্ন।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও