কালুখালী টাইমস

কোটি টাকার বিদ্যুৎ বিল আত্মসাৎ: গাজীপুর থেকে গ্রেপ্তার ওজোপাডিকোর মিটার রিডার

রাজবাড়ীতে বিদ্যুৎ বিল সংগ্রহের নামে কোটি টাকার বেশি আত্মসাৎ করে পলাতক থাকা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-এর মিটার রিডার মোক্তার বিশ্বাস অবশেষে গাজীপুর থেকে গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় গাজীপুরের শিমুলতলী এলাকায় রাজবাড়ী সদর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

মোক্তার দীর্ঘ ১৫ বছর ধরে ওজোপাডিকোতে কর্মরত ছিলেন এবং রাজবাড়ীর আলীপুর ও শহীদ ওহাবপুর ইউনিয়নে গ্রাহকদের কাছ থেকে নগদ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিল আদায় করতেন।
২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে তিনি শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ১ কোটি টাকা আত্মসাৎ করেন।

প্রতারণা ফাঁস হয় যখন ভুক্তভোগীরা হঠাৎ করে বকেয়া বিলের নোটিশ পান।
এরপর ২ জুলাই ক্ষতিগ্রস্তরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন এবং মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও