Skip to main content

কালুখালী টাইমস

চুরি করতে এসে ধর্ষণ, কক্সবাজারে পুলিশ সদস্যের স্ত্রীর ওপর বর্বর হামলা

কক্সবাজারের চকরিয়া উপজেলায় চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ করেছে এক দুর্বৃত্ত।
📅 সোমবার রাত ৩টার দিকে চকরিয়া পৌরসভার একটি এলাকায় এই ভয়াবহ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, ঘটনার সময় ওই পুলিশ সদস্য তার কর্মস্থলে দায়িত্বরত ছিলেন। স্ত্রী ও দুই সন্তান বাসায় একা ছিলেন। একটি ধারালো অস্ত্র ও টর্চলাইট হাতে নিয়ে এক ব্যক্তি রান্নাঘরের জানালা কেটে ঘরে ঢুকে। এরপর পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে দুটি মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে এবং পরে অস্ত্রের মুখে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ করে। শিশুরা ভয়ে কান্নাকাটি শুরু করলে দুর্বৃত্ত পালিয়ে যায়।

🔍 স্থানীয়রা কান্নার শব্দ শুনে ছুটে এলে ঘটনা জানাজানি হয়। পরে স্বামী থানায় গিয়ে মামলা দায়ের করেন।
🔎 অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

🛑 এমন বর্বরতার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর