Skip to main content

কালুখালী টাইমস

পুলিশের বাধার মুখে এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ‘মার্চ টু সচিবালয়’

চলতি বছরের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা চার দফা দাবিতে ঢাকায় ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন।

📍 বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৪টার দিকে সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করে আন্দোলনরত শিক্ষার্থীরা। সোয়া ৪টার দিকে তারা শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয় এবং বাগবিতণ্ডা শুরু হয়। পরে পুলিশ চার সদস্যের প্রতিনিধিদলকে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেয়।

🔰 এর আগে দুপুরে শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে প্রায় তিন ঘণ্টা অবস্থান বিক্ষোভ করেন। ফলাফলে ‘অযৌক্তিকভাবে বেশি শিক্ষার্থী ফেল’ করার অভিযোগ তুলে তারা বলেন—শুধু ফল না, চাই শিক্ষা ব্যবস্থার সার্বিক সংস্কার।


📣 শিক্ষার্থীদের ৪ দফা দাবি:

1️⃣ বোর্ডভেদে প্রশ্নের বৈষম্য দূর করতে হবে
2️⃣ ফেল করা শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সাপ্লিমেন্টারি পরীক্ষা নিতে হবে
3️⃣ MCQ ও CQ মিলিয়ে সমন্বিতভাবে পাসের ব্যবস্থা করতে হবে
4️⃣ ফেল করা শিক্ষার্থীদের কলেজে ভর্তি নিশ্চিত করতে হবে, কিংবা সাপ্লিমেন্টারি পাস করলে ভর্তি নিশ্চিত করার লিখিত প্রতিশ্রুতি দিতে হবে

📢 শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর