
🚨 উপদেষ্টা-নেতাদের ভিড়ে ব্যাহত চিকিৎসা ও উদ্ধার! ক্ষোভে ফেটে পড়ছে সাধারণ মানুষ
উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় যখন হাসপাতালে চলছে প্রাণপণ চিকিৎসা ও উদ্ধারের লড়াই, ঠিক তখনই দেখা গেল উপদেষ্টা ও রাজনৈতিক নেতাদের ভিড় আর প্রটোকলের নামে বিশৃঙ্খলা।
🔥 বার্ন ইউনিটে যখন শিশু শিক্ষার্থীরা যন্ত্রণায় কাতরাচ্ছেন, তখন নেতাদের বহর-গাড়ি অ্যাম্বুলেন্স আটকে দিচ্ছে, প্রবেশপথ বন্ধ হয়ে যাচ্ছে,
🔥 জীবাণুর ঝুঁকি বাড়ছে, চিকিৎসা ব্যাহত হচ্ছে।
⛔ হাসপাতালের নারী চিকিৎসক বারবার হাতজোড় করে অনুরোধ করছেন— “দয়া করে ভিড় করবেন না”
⛔ বার্ন বিশেষজ্ঞরাও সতর্ক করে বলছেন— আগুনে পোড়া রোগীর সংক্রমণ মারাত্মক হতে পারে।
তবুও,
👉 বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মীর মিছিল ঢুকছে হাসপাতালে!
👉 উপদেষ্টারা দলে দলে হাসপাতালে ঢুকছেন, সঙ্গে ক্যামেরা, কনটেন্ট ক্রিয়েটর, ইউটিউবার!
👉 একজন উপদেষ্টা হাত নাড়িয়ে সম্ভাষণ করছেন, যেন এটি কোনো জনসভা!
📢 সাধারণ মানুষের প্রশ্ন:
এই সংকটময় মুহূর্তে আপনারা আসলেন কেন? নিজেরা কি জানেন সংক্রমণ কত ভয়ানক হতে পারে? এটা কি মানবিকতা, নাকি রাজনৈতিক প্রচার?
🔬 প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন:
“ভিড় করলে আমাদের শরীর থেকেও জীবাণু ছড়াতে পারে। দয়া করে দূর থেকে প্রার্থনা করুন।”
🩺 বার্ন বিভাগের প্রধান ডাক্তারদের অনুরোধ:
“ভালোবাসা দেখান দূর থেকে, দয়া করে ভিড় করবেন না। সংক্রমণ বাড়লে রোগীরা বাঁচবে না!”
