কালুখালী টাইমস

পাংশায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

রাজবাড়ীর পাংশা উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাদ বিশ্বাস (৩৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের কাশেম মহাজনের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদ বিশ্বাস পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের আশূরহাট গ্রামের হাজী শহিদ বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদ বিশ্বাস সকালে আশূরহাট থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। একই সময়ে বিপরীত দিক থেকে মৃগী ইউনিয়নের দিকে আরেকটি মোটরসাইকেল দ্রুতগতিতে আসছিল। ইটভাটার সামনের সড়কে পৌঁছালে উভয় চালক নিয়ন্ত্রণ হারালে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

এলাকাবাসী জানান, দুটি মোটরসাইকেলেরই গতি অনেক বেশি থাকায় সংঘর্ষটি ভয়াবহ ছিল। দুর্ঘটনায় সাদ বিশ্বাস গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে রেফার করেন। অ্যাম্বুলেন্সে করে রাজবাড়ী নেওয়ার পথে ‘বাংলাদেশ হাট’ এলাকায় পৌঁছালে মোটরসাইকেল আরোহী সাদের অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে পড়ে। তখন তাকে দ্রুত কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাহউদ্দীন বলেন, “সকালে দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এই দুর্ঘটনায় সাদ বিশ্বাস নামে এক যুবক মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।” এই ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর