কালুখালী টাইমস

চলন্ত বাসে ইঞ্জিন বিস্ফোরণ: রাজবাড়ীতে ৬ বছরের শিশুর দুই পা ঝলসে গেল

রাজবাড়ীর মুরগীরফার্ম বাসস্ট্যান্ডে ২৪ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৫টা ১০ মিনিটে একটি চলন্ত যাত্রীবাহী বাসে ইঞ্জিন বিস্ফোরণের ঘটনায় ৬ বছর বয়সী প্রকৃতি হিয়া নামে এক শিশুর দুই পা মারাত্মকভাবে দগ্ধ হয়েছে।

গোয়ালন্দ ঘাট থেকে কুষ্টিয়াগামী বাসটি যাত্রী ওঠানোর জন্য থেমেছিল। এ সময় হেলপার ইঞ্জিনে সমস্যা দেখে খুলতে গেলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে গরম পানি ও অ্যাসিড ছিটকে পড়ে সামনের সারিতে বসা প্রকৃতির শরীরে। তার দুই পা গুরুতরভাবে ঝলসে যায়।

শিশুটির বড় বোন শিল্পী হালদার জানান, বাসটি যাত্রীতে ভর্তি ছিল। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ধোঁয়ায় ঢেকে যায় বাসের ভেতর, যাত্রীরা আতঙ্কে ছুটোছুটি শুরু করে।

প্রকৃতিকে তাৎক্ষণিক রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে স্থানান্তর করা হয়েছে। প্রয়োজন হলে ঢাকায় পাঠানো হবে বলে জানা গেছে।

এ ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিশুটির পরিবার। তারা বলেন, “চালু ইঞ্জিনে যাত্রী বোঝাই অবস্থায় হেলপার কেন ইঞ্জিন খুলতে গেল? একটু এদিক-ওদিক হলেই প্রাণহানিও ঘটতে পারত।”

এ দুর্ঘটনা দেশের গণপরিবহনে যাত্রী নিরাপত্তা, বাসচালক ও হেলপারদের দায়িত্ববোধ নিয়েও বড় ধরনের প্রশ্ন তুলেছে।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)