Skip to main content

কালুখালী টাইমস

২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ কুরমান শেখের কবরস্থানে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ কুরমান শেখের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ করেছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের কেন্দ্রীয় কবরস্থানে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠিত হয়। পুষ্পস্তবক অর্পণ করেন রাজবাড়ী জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ, পাংশা সার্কেলের এসএসপি দেবব্রত সরকার, সহকারী কমিশনার (ভূমি) সামস্ সাদাত মাহমুদ উল্লাহ্, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম রতন, প্রকৌশলী অরুণ কুমার দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান প্রমুখ।

এছাড়া শহীদ কুরমান শেখের কন্যা মিতু আক্তার মিতা, জুলাই অভ্যুত্থনে আহত রাকিবুল ইসলাম, রবিউল ইসলাম, শাহিন শেখ, ওবাইদুল ইসলাম ও শাকিল আহমেদসহ গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ২০২৪ সালের ২০ জুলাই ঢাকায় শহীদ কুরমান শেখসহ গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শহীদ কুরমান শেখ কালুখালীর রতনদিয়া ইউনিয়নের পূর্ব রতনদিয়া গ্রামের বাসিন্দা ও প্রয়াত মেহের শেখের সন্তান ছিলেন।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর