কালুখালী টাইমস

একই গাড়িতে ট্রাম্প-পুতিন: আলাস্কায় বৈঠকে বিশ্বদৃষ্টি

ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আলাস্কায় বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অবতরণের পর থেকেই জল্পনা চলছিল—তারা কি একই গাড়িতে যাবেন নাকি আলাদা? শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে হাসিমুখে একই গাড়িতে চড়ে বৈঠকের স্থানে পৌঁছান দুই ক্ষমতাধর নেতা। খবর বিবিসি।

প্রথমে পুতিনের বিশেষ ফ্লাইট আলাস্কার আ্যাঙ্কোরেজে অবতরণ করে। কিছুক্ষণ পর ট্রাম্পও বিশেষ ফ্লাইটে অবতরণ করেন। লাল গালিচায় একে অপরের সঙ্গে করমর্দন ও সৌজন্য বিনিময়ের পর তারা সংবাদমাধ্যমের জন্য একসঙ্গে ছবি তোলেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বৈঠকে ট্রাম্পের সঙ্গে থাকবেন তিনজন এবং পুতিনের সঙ্গেও তিনজন প্রতিনিধি। পুতিনের সঙ্গে রয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভ—যারা দীর্ঘদিন ধরে রাশিয়ার পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

লাভরভ দুই দশকের বেশি সময় ধরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে আছেন। উশাকভ এর আগে যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এক দশকেরও বেশি সময় ধরে প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও